ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণ করার কিছু বিকল্প উপায় জেনে নিন
মাংস সংরক্ষণের ক্ষেত্রে সব চেয়ে সহজ ও নিরাপদ উপায় হল রেফ্রিজারেট বা ফ্রিজ । তাই বলে যাদের ফ্রিজ নেই তারা কি মাংস সংরক্ষণ করবে না ? অবশই করবে.....চলুন জেনে নেই কিছু সহজ উপায় যাতে ফ্রিজ না থাকলেও মাংস সংরক্ষণ করতে পারি ..
উচ্চ তাপমাত্রায় জ্বাল দিয়ে সেদ্ধ করে:
মাংস উচ্চ তাপমাত্রায় জ্বাল দিয়ে সংরক্ষণ করা যেতে পারে।সেক্ষেত্রে ছয় ঘণ্টা পর পর মাংসটি জ্বাল দিতে হবে, নাহলে জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে।এভাবে মাংস কয়েকদিন পর্যন্ত ভাল থাকে।
মাংস রোদে শুকিয়ে :
এজন্য তিনি মাংসগুলো মাঝারি আকারে কেটে পরিষ্কার পানিতে ভালভাবে ধুয়ে নিতে হবে। এই মাংসের সাথে কোন অবস্থাতেই চর্বি রাখা যাবেনা।
এরপর মাংসের পানি নিংড়ে নিয়ে তাতে যথেষ্ট পরিমাণে লবণ ও হলুদ মাখিয়ে নিয়ে ডুবো পানিতে সেই মাংস কিছুক্ষণ সেদ্ধ করতে হবে ।
মাংস আধা সেদ্ধ হলে অর্থাৎ কাঁচা মাংসের গন্ধ যাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা চুলা থেকে নামিয়ে পুরো পানি ছেঁকে ফেলতে হবে ।
তারপর মাংসের টুকরোগুলো শিকে গেঁথে রোদে দিয়ে রাখতে হবে ।
এভাবে মাংস শুকাতে একটানা চার থেকে সাত তিন সময় লাগে।
বাইরের ধুলোবালি থেকে মাংসগুলোকে বাঁচাতে পাতলা কাপড় পেঁচিয়ে দিতে পারেন।
মাংসের সব পানি সম্পূর্ণভাবে শুকিয়ে গেলে যেকোনো এয়ারটাইট কন্টেইনারে রাখতে হবে।
শুকনা এই মাংসটি হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর স্বাভাবিক নিয়মে রান্না করা যায়।
Comments
Post a Comment